Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

কোলাঘাটে নদী বাঁধে ফাটল,দুর্নীতির অভিযোগ কংগ্রেসের ।।

রূপনারায়ণ নদের পাড়ে নদীর বাঁধ বসে গিয়ে আবার ফাটল দেখা দিলো দেনান বাবুয়ায়।এখানকার জমি রেজিষ্টার অফিস সামনে প্রায় ১৫০মিটার নদীর বাঁধের সংলগ্ন রাস্তায় ফাটল ধরে প্রায় রাস্তার ৫ ফুট থেকে ৬ ফুট চওড়া, ১ ফুট বসে গিয়েছে । ফলে কোলাঘাট স্টেশন হইতে দেনান সংলগ্ন প্রায় ৪০ থেকে ৫০ টি গ্ৰাম বিছিন্ন হওয়ার আশঙ্কা।উল্লেখ্য এই রাস্তা দিয়ে দৈনিক ৫০০০০ হাজার মানুষ যাতায়াত করেন ।এর জেরে একজানকার বাসিন্দারা বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন।


খবর পেয়ে কোলাঘাট ব্লক কংগ্রেস পক্ষ থেকে ঘটনাস্থলে ছুটে যান কোলাঘাট ব্লক কংগ্রেস সভাপতি সমীর হোসেন। তিনি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।

তাদের কষ্টের, আতঙ্কের দিনযাপন নিয়ে সেচ দপ্তর আধিকারিকদের সাথে কথা বলেন তিনি । অভিযোগ করলেন গত ইয়াস, আমফান প্রমুখ প্রাকৃতিক দুর্যোগের পর নদীর বাঁধ মেরামত নামে ও পীচ রাস্তা মেরামতের জন্য কোটি কোটি টাকা টাকা খরচ হয়েছে। অথচ সামান্য দিনের মধ্যেই রাস্তা-জমিতে ফাটল ধরা পড়ছে ।

কোলাঘাট ব্লক কংগ্রেস সভাপতির অভিযোগ চাকুরীর মত নদীবাঁধ ও রাস্তা সংস্কারেও দুর্নীতি হয়েছে।এর পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যাবস্থা গ্রহনের দাবি করেছেন তিনি।

Related News

Also Read