এবার সম্পত্তি বৃদ্ধি মামলায় বিপাকে পড়তে চলেছেন কাঁথির শান্তিকুঞ্জের বাসিন্দারা।তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির মামলা নিয়ে শোরগোলের মধ্যেই সম্পত্তি বৃদ্ধির নতুন জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। এবার আরো ১৭ জন নেতার নামে রুজু হয়েছে সেই মামলা।সেই তালিকায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমানে কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ,সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম,কংগ্রেস নেতা আব্দুল মান্নানের প্রমুখের নাম আছে।আর আছে কাঁথির শান্তিকুঞ্জের বাসিন্দা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারী,ভাই দিব্যেন্দু অধিকারীর নামও!
প্রসঙ্গত সংবাদ সংস্থা আগেই দাবি করেছিলো বগত কয়েক বছরে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারীর স্থাবর সম্পত্তি বেড়েছে ৬২১৩ শতাংশ!
গত ৮ আগস্ট রাজ্যের শাসক শিবিরের বর্তমান ও প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক মিলিয়ে ১৯ জনের সম্পত্তি বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আর্থিক বেনিয়ম সংক্রান্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে যুক্ত করার নির্দেশ দিয়েছিল হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
স্বাভাবিক ভাবেই এই মামলা এবার বিরোধী দল গুলিকে বিশেষ করে বিজেপির বিড়াম্বনা বাড়াতে চলেছে। কারন তৃনমূল নেতা-মন্ত্রীদের একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই রাজ্যে শক্তি বৃদ্ধির উপরে জোর দিয়েছিলো বিজেপি।এই দুর্নীতি ইস্যুতেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি।তার আগেই প্রধান বিরোধী দলের সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ,বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার বাবা-ভাইর বিরুদ্ধে অস্বাভাবিক ভাবে সম্পত্তি বৃদ্ধির অভিযোগ আদালতে জমা পড়ায় বিড়াম্বনা বাড়লো বিজেপির।উল্লেখ্য গত ২০২০ সালের ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকে তৃনমূলের থেকে প্রায় বিচ্ছিন্ন শিশির অধিকারী-দিব্যেন্দু অধিকারী।
সংবাদ সংস্থার দাবি ২০২১ সাল পর্যন্ত নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বেড়েছে যথাক্রমে ৮৬৭ শতাংশ ও ১২৮ শতাংশ।তাঁর ভাই তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বেড়েছে যথাক্রমে ৬৪৫ শতাংশ ও ৫৮ শতাংশ।
আর দুই ছেলেকে ছাপিয়ে প্রবীন সাংসদ শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি হয়েছে স্থাবর ও অস্থাবর সম্পত্তি দুই ক্ষেত্রে যথাক্রমে ৬২১৩ শতাংশ ও ৩৫৬৮ শতাংশ। তাঁর স্ত্রীর গায়ত্রী অধিকারীর সম্পত্তির পরিমাণ বেড়েছে ১৭৩৮ শতাংশ ও ৩০০ শতাংশ।
বিরোধী দলের নেতা নেত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের অস্বাভাবিক আকারে সম্পত্তি বৃদ্ধির বিষয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন সুজিত গুপ্ত। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।






