Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

ট্রাফিক পুলিশের রক্তদান শিবির 

প্রদীপ কুমার সিংহ 

একের রক্ত , অন্যের জীবন , রক্তই হোক আত্মার বাঁধন প্রতি বছরের ন্যায় এবার ও বারুইপুর পুলিশ জেলার অধীনে বারুইপুর পুরাতন বাজার সাব ট্রাফিক গার্ড বারুইপুরের রক্তদান শিবিরের আয়োজন করে। এই রক্তদান শিবিরটি হয় সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তত বারুইপুর সো হাউস সিনেমা পিছনে একটি কমিউনিটি হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশ চন্দ্র ঢালী আই পি এস, অতিরিক্ত পুলিশ সুপার জোনাল রুপান্তর সেনগুপ্ত আইপিএস, ট্রাফিক পুলিশের Dy SP গৌতম চক্রবর্তী WBCS অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার সৌতম ব্যানার্জি, বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আধিকারিক সৌমজিৎ রায়, ট্রাফিক ইন্সপেক্টর প্রদীপ পাল, ওসি সঞ্জয় কর্মকার সহ বারুইপুর পুলিশ জেলার একাধিক পুলিশের আধিকারিকগণ।

এবছর তাদের মূল লক্ষ্য ২০০ জন মতো রক্তদাতা তাদের এখানে রক্ত দান করবে সেই লক্ষ্যে সকাল সাড়ে দশটা থেকে রক্ত দিতে শুরু করেছে ট্রাফিক গার্ডের কর্মী থেকে অফিসাররা ও সিভিক ভলেন্টিয়ার থেকে সমস্ত এলাকার মানুষজন। বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী মহাশয় প্রত্যেক রক্তদাতা কে একটি করে গোলাপ ফুল উপহার দেয়। এই রক্তদান শিবিরটি পঞ্চম বছরের পদার্পণ করে। বারুইপুর মহাকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান শিবিরটি হয়।

পুলিশ সুপার বলেন এই গরমকালে ব্লাড ব্যাংক গুলি রক্তের চাহিদা হয় সেই রক্তের চাহিদা মেটাতে পুলিশের পক্ষ থেকে কিছুটা রক্ত দিয়ে তার পূরণেরচেষ্টা করা হয়। বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বছরে দুবার করে রক্ত শিবির করে। তাছাড়া মানুষ রক্ত দান করলে তার শরীরও খুব ভালো থাকে।

Related News

Also Read