Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। আসছে অভিষেক:নিরাপত্তার চাদরে মুড়লো নিজাম প্যালেস ।।

স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শনিবার সকাল ১১টায় সিবিআই নোটিশে আর কিছুক্ষনের মধ্যেই নিজাম প্যালেসে পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নিজাম প্যালেসকে।

শুক্রবার সিবিআইয়ের নোটিসের কথা জানার পরেই বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি থেকে কলকাতায় ফিরে এসেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার সকালে ডিসি সাউথের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি দল নিজাম প্যালেসের নিরাপত্তা খতিয়ে দেখে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকে ছয়লাপ সিবিআই দপ্তর।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল কোচবিহারের দিনহাটা জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন অভিষেক। ধারাবাহিক ভাবে দু’মাস ধরে তা চলার কথা থাকলেও বাধ সেধেছে সিবিআইয়ের নোটিস। তাঁর অনুপস্থিতির কারণে সাময়িক ভাবে স্থগিত রয়েছে তৃণমূলের ওই জনসংযোগ কর্মসূচি। 

Related News

Also Read