Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। দীপাবলিতে সরদায় রক্তদান শিবির ।।

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের সরদার ক্লাব সৃষ্টির আয়োজনে ও লায়ন্স ক্লাব অফ সেন্ট্রাল এর সহযোগিতায় দীপাবলি উৎসব উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর পণ্ডা।স্বাগত ভাষণ দেন ক্লাব সৃষ্টির সম্পাদক সমীর পান্ডব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাঁথি পৌরসভার কাউন্সিলর অতনু গিরি, দীপু খাঁন, সজল মাইতি,প্রাক্তন প্রধান শিক্ষক শুভময় জানা,প্রাক্তন শিক্ষক শৈবাল কান্তি মাইতি,ডাঃ অরণ্য জানা প্রমুখ বিশিষ্ট সমাজসেবীবৃন্দ।



উদ্বোধনী বক্তব্যে প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন রক্তদানকে মহতী দান বলে উল্লেখ করে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে রক্তদান শিবির আয়োজনের উদ্যোগ গ্রহণের আবেদন জানান।দীপাবলি উৎসব কে অন্ধকার থেকে সমাজকে আলোয় উত্তরণের অভিমুখ বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন।

Related News

Also Read