Select Language

[gtranslate]
৮ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২২শে মার্চ, ২০২৬ )

কাঁথির তিনটি ওয়ার্ডে বিজেপি প্রার্থীর প্রচার

 

পূর্ব মেদিনীপুর এর কাঁথি সাংগঠনিক জেলার দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের বিজেপির সমর্থত প্রার্থী অরূপ কুমার দাস আজ শনিবার কাঁথি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের দেওয়াল লেখন ও গৃহ সম্পর্ক অভিযান এর মাধ্যমে ভোট প্রচার শুরু করলেন।একই সঙ্গে এলাকার বয়স্ক মানুষদের কাছ থেকে আশীর্বাদ নিলেন।

যুবসমাজের কর্মসংস্থান থেকে শুরু করে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে তৃণমূল সরকার ১৫ বছরের কোন উন্নয়ন করতে পারেনি,সম্পূর্ণ ব্যর্থ। ডি এ র প্রসঙ্গেও বলেছেন আমরা এলে সবকিছু চালু করব। আমাদের কর্মসূচি অনুযাই আমরা কথা রাখি। এই সরকারের আমলে আট হাজার স্কুল বন্ধ হয়েছে। আমরা এলে সব স্কুল চালু করব। যুব সমাজের কর্মসংস্থান, মায়েদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। তৃণমূল সেত পত্র প্রকাশ করুক ১৫ বছরে কি কি করেছেন আর কতগুলো শিল্প বন্ধ হয়েছে? শুধু সাধারণ মানুষদের ভাতা জীবী করে দিয়েছেন।

২১ নম্বর ওয়ার্ড শেষ করে ৬ ও ৫ নম্বর ওয়ার্ডে যান এবং বেশ কিছু বাড়ি গৃহ সম্পর্ক অভিযান করেন। সংখ্যালঘু মানুষদের ঈদের শুভেচ্ছা জানান। এবং তাদের এবার ভোট দিতে বলেন এবং পরিবর্তন আনতে আবেদন করেন।

Related News

Also Read