Select Language

[gtranslate]
২৬শে আষাঢ়, ১৪৩৩ শুক্রবার ( ১০ই জুলাই, ২০২৬ )

মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়

মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে কাঁথি ১ ব্লক তৃনমূল কংগ্রেসের আহ্বানে পিছাবণী বানীনিকেতন হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা বিনিময় করলেন কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কো-অর্ডিনেটর তথা কাঁথি পৌরসভার পৌর পিতা সুপ্রকাশ গিরি।

তিনি পরীক্ষার্থীদের শুভ কামনা জানান ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন। পাশাপাশি তিনি দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের যান নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। তিনি সকল ছাত্র-ছাত্রীদের পেন, জলের বোতল ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি এক ব্লক তৃণমূলের সভাপতি সুনিত পট্টনায়ক,ব্লক যুব তৃণমূলের সভাপতি তানিয়া জানা, সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম গোবিন্দ দাস, অন্যান্য নেতৃত্ব।

Related News

Also Read