Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

জুনিয়র অনুর্ধ্ব ১৫: কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প জয়ী

কিছুদিন বন্ধ থাকার পর সিএসএসএ মাঠে আজ থেকে আবার শুরু হলো ইয়ুথ ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনা কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনা জুনিয়র অনুর্ধ্ব ১৫ বছরের ৪০ ওভারের ডিউজ ক্রিকেট লীগ। আজ যে দুটি দল অংশগ্রহণ করে কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প ও প্লেয়ার্স ক্রিকেট একাডেমি।

 

সকালে টসে জিতে কন্টাই ব্যাটিং করার সিন্ধান্ত গ্রহন করে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে প্রত্তুতরে প্লেয়ার্স একাডেমি ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করে ফলে কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প ১০ রানে জয়লাভ করে। আজকের খেলা ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন কন্টাই ক্রিকেট কোচিং ক্যাম্প এর অরিত্র দাস অধিকারী। এই নিয়ে কন্টাই পরপর দুটি ম্যাচে জয়লাভ করলো। খেলার দুই আম্পায়ার চঞ্চল মাইতি ও তরুন বেরা স্কোরার গৌরব রথ।

 

ছোটদের উৎসাহিত করার জন্যে মাঠে উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা। ম্যাচ কমিশনার সৌরভ মাইতি জানিয়েছেন আগামী কালকের খেলা করকুলি এবিসিডি ক্রিকেট একাডেমি বনাম বালিঘাই ক্রিকেট একাডেমি।

Related News

Also Read