Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স-এর নতুন জেলা কার্যালয়ের উদ্বোধন।

কনফেডারেশন অব পূর্ব এন্ড পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রধান জেলা কার্য্যালয়ের উদ্বোধন হলো মেদিনীপুর শহরের কেরানীটোলা সংলগ্ন মহাপাত্র কম্পাউন্ডে। ক্যার্যালয়টির উদ্বোধন করেন এম এস এম ই ডি এফ ও-এর জয়েন্ট ডাইরেক্টর পি কে দাস। উপস্থিত ছিলেন ডি আই সি জি এম শুভেন্দু বিশ্বাস, ব্যবসায়ী সংগঠনের জাতীয় স্তরের কর্মকর্তা, শৈলেশ্বর পন্ডা , চেম্বার অব কমার্সের সভাপতি আনন্দগোপাল মাইতি, সম্পাদক চন্দর রায় সহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট জনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।এই অফিস থেকে প্রতিনিয়ত ট্রেড লাইসেন্স,এফ এস এস এ আই লাইসেন্স,এম এস এম ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য,আইনি পরামর্শ,ব্যবসায়ী দের সঙ্গে যোগাযোগ, ব্যাবসায়ী ও শিল্পপতিদের বিভিন্ন সমস্যার সমাধান সহ নানাবিধ কাজ পরিচালনা করা হবে।দুই মেদিনীপুর ও খড়্গপুর জেলার ১৫১ টি ইউনিটের জেলা কর্যালয় হিসেবে অফিসটি কাজ করবে।

Related News

Also Read