Select Language

[gtranslate]
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ১৮ই মে, ২০২৬ )

।। ক্যারাটে প্রতিযোগিতাতে নজর কাড়লো বাংলার দুই খেলোয়াড় ।।

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় রৌপ পদক জিতল রাজ্যের দুই কিশোর কিশোরী। জানা গেছে গত ২০ এবং ২১ আগষ্ট কর্নাটকে আন্তর্জাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় ভারত ছাড়াও শ্রীলংকা নেপাল জাপান এবং আমেরিকার ২ হাজার ৮০০ প্রতিযোগী অংশ নিয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে অংশ নিয়েছিল হাওড়া উদয়নারায়নপুরের পাচারুলের কাকরাই গ্রামের কিশোরী সমাপ্তি কোলে এবং হুগলির জাঙ্গিপাড়ার রঞ্জপুরের সৌম্যদীপ কাড়ার। আর এই প্রতিযোগিতায় বয়স ভিত্তিক সিনিয়র গ্রুপ ডি বিভাগে দুজনেই রৌপ পদক লাভ করল।

Related News

Also Read