Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তৃনমূলের মহিলা কর্মী সম্মেলন

তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার মহিলা কর্মী সম্মেলনে যোগ দিয়ে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীদের জয়ী করতে,এখন থেকে মহিলা কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার দুপুরের প্রচন্ড গরমকে উপেক্ষা করে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সভায় কয়েকশ মহিলা যোগদান করেছিলেন।

আর হাতেগোনা কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার বহু আগে থেকে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে মহিলাদের নিয়ে কর্মী সম্মেলন করে মহিলা কর্মীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কর্মী সম্মেলনে নিজের ভাষনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে কেন্দ্র সরকারের বঞ্চনা, ও মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে বিমার উপরে জিএসটি প্রত্যাহার সহ নানা ধরনের ইস্যু তুলে ধরলেন। সেই সাথে আগামী দিনে মহিলাদেরকে আরো বেশী করে নির্বাচনী কাজে এগিয়ে আসার আহ্বান জানান চন্দ্রীমা । আগামী দিনে এলাকার পঞ্চায়েত সদস্য থেকে কাউন্সিলররা প্রত্যেকেই যেন নিজের যে দায়িত্ব রয়েছে সেগুলিকে পালন করেন,সেটাও আরও একবার স্মরণ করিয়ে দিলেন তিনি।

Related News

Also Read