Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

আসামে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সফল মেদিনীপুরের-৬ 

আসামে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমস-২৬ এর সাওলিন ক্যারাটে কুংফু প্রতিযোগিতায় দূর্দান্ত পারফরম্যান্স করে ফিরলো মেদিনীপুরের ছেলে ও মেয়েরা। দুটি সোনা. দুটি ব্রোঞ্জ ও একটি রৌপ্য পদক জিতে সবাইকে তাক লাগিয়ে দেয় তারা। শনিবার তারা মেদিনীপুর রেল স্টেশনে পা রাখতেই তাদের সংবর্ধনা প্রদান করেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন ফুটবলার সুশান্ত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শিব শংকর দাস,নমিতা দাস সহ প্রমুখ।এই প্রতিযোগিতার সফল প্রতিযোগীর হলেন যথাক্রমে সাগর দাস, রীতি রায় ,সেক আরাজুদ্দীন, শুভম দাস, সানিয়া সরকার ও উৎকর্ষ আগরওয়াল। এঁরা ট্রেন থেকে নেমে মেদিনীপুরে স্টেশনে পা রাখতেই সকলেই আনন্দ উৎসবে মেতে ওঠেন। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে ” ভারত মাতা কি জয় ” বলে জয়ধ্বনি দিতে থাকেন ।কোচ তাপস দাস বলেন “প্রতিকূল পরিস্থিতিতেও আমরা বার বার সাফল্য পেয়ে মেদিনীপুরকে গর্বিত করে চলেছি ।কোন সরকারি সাহায্য,অনুদান ছাড়াই সাওলিন কুংফু ক্যারাটের বিজয় রথ ধরে চলেছি। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান কোচ তাপস কুমার দাস।

Related News

Also Read