Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বাইক ও কারের মুখোমুখি সংঘর্ষে আহত বাইক চালক

চাকা ফেটে বাইক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আহত হল বাইক চালক। ঘটনাটি ঘটেছে বিকাল তিনটায় দীঘা নন্দকুমার ১১৬ বি  জাতীয় সড়কের ঘাটুয়া সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে দীঘা থেকে একটি প্রাইভেট কার কাঁথির দিকে আসছিল। এমন সময় ঘাটুয়ার কাছে সামনের চাকা কেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে দিঘার দিকে যাওয়া একটি বুলেট মোটর বাইকে ধাক্কা মারে। তার জেরে বাইক চালক গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনায় রাস্তার উপর যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে আটক করে  যানজটমুক্ত করে।

Related News

Also Read