Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

অবৈধ মদ বিক্রেতার বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের।

মদ বিক্রি বন্ধের দাবিতে অবৈধ মদ বিক্রেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।সোমবার রাত্রে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের পটাশপুর থানার অন্তর্গত খাড় গোবর্ধনপুর গ্রামে। উত্তাল পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামল দেয়।

অভিযোগ ওই গ্রামের এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে মদ বিক্রি হয়। মদ বিক্রি বন্ধের জন্য সেই ব্যাক্তির বাড়ির সামনে পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ওই মদ বিক্রেতার স্ত্রীকে গ্রেফতার করে এবং পরিস্থিতি শান্ত করে। অভিযোগ ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে রমরমে মদ বিক্রি করছে। প্রশাসনের কোন হেলদোল নেই। সেই কারণে বিক্ষোভ ।

Related News

Also Read