Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বন্টন রামনগরে

পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ার সাথে সাথে রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত বাধিয়া অঞ্চলের প্রায় পাঁচটি গ্রাম বন্যা কবলিত। সুবর্ণরেখার জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা।

কাঁথি সাংগঠনিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রামনগর চক্রের অন্তর্গত বাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সামগ্রী বন্টন করা হয়। উপস্থিত ছিলেন ডিপিএসসি-র চেয়ারম্যান হাবিবুর রহমান ।এছাড়াও ছিলেন পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ মহাপাত্র, মিরগোদা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুদীপ্ত মিশ্র, শিক্ষক শৈবাল জানা প্রমুখ।


জানা গেছে শিক্ষক সংগঠনের জেলা কমিটি ও বিভিন্ন সার্কেল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে । বাধিয়া প্রাথমিক বিদ্যালয় সহ বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ত্রাণ সামগ্রী প্রদান করার পাশাপাশি আগামী দিনে যে সকল ছাত্র-ছাত্রীদের পড়াশুনা সামগ্রী নষ্ট হয়েছে তাদের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার বার্তা দেন ডিপিএসসি-র চেয়ারম্যান হাবিবুর রহমান।

Related News

Also Read