নন্দীগ্রাম ২ ভেটুরিয়া উত্তর বিধান ১২২ নং বুথের গ্রাম পঞ্চায়েত প্রার্থী নমিতা কোয়েল পাত্রর বাড়িতে হামলার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে।
অভিযোগ এদিন দুপুর ১ টায় অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির স্থানীয় কর্মীদের দাবী সেই সময় ঘটনাটা নজরে পড়লে তাদের দলের সমর্থকেরা “প্রার্থীকে” বাঁচাতে গেলে তাকেও এলোপাথাড়ি হামলা চালায় বলে অভিযোগ।
এই হামলার ঘটনা শুনেই নিজের বিধানসভা নন্দীগ্রামে গিয়ে গুরুতর আক্রান্তদের সাথে দেখা করে কলকাতার বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে ,সর্বত্র ভাবে পাশে থাকার বার্তা দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


Post Views: 67




