Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বিজেপির মজদুর ইউনিয়নের পরিবর্তন সভা হলো বারুইপুরে

 

প্রদীপ কুমার সিংহ

 বিজেপি মজুরী ইউনিয়নের পরিবর্তন সভা হলো বারুইপুরে রেল মাঠে। উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় কমিটির সদস্য আইপিএস ভারতী ঘোষ, রাজ্য কমিটির সদস্য সত্যপ্রিয় চক্রবর্তী, রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজু ব্যানার্জি,রাজ্য বিজেপির সম্পাদিকা সর্বরী মুখার্জি, ভারতীয় জনতা পার্টির মজদুর ইউনিয়নের রাজ্যের চেয়ারম্যান বিশ্বরূপ রায় চৌধুরী,বিজেপি রাজ্য কমিটির সদস্য উত্তম কর যাদবপুর জেলার বিজেপির যুব সংগঠনিকের সম্পাদক মলয় চক্রবর্তী সহ অন্যান্য বিজেপি নেতা নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দরা। মূলত এই সভাবিজেপির মজদুর ইউনিয়নের ডাকে হয়েছে কিন্তু বিজেপির রাজ্যস্তরের নেতারা এখানে উপস্থিত ছিলেন। অতীত সব বক্তার একই বক্তব্য তৃণমূল কংগ্রেসকে আগামী বিধানসভা নির্বাচনে হারানোর ডাক দেয়। পশ্চিমবাংলা ছাড়া বিজেপির অন্যান্য রাজ্য তে ডবল ইঞ্জিন সরকার ভালো চলছে দেশের মধ্যে পশ্চিমবাংলা সরকার তৃণমূলের সরকার সবদিক থেকে ব্যর্থ। তৃণমূলের নেতারা কয়লা চোর,বালিচোর তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাত,চিটিংবাজ অসত্য কথা বলে। কিছুদিন আগে পশ্চিমবাংলায় ২৬,০০০ শিক্ষককে চাকরি গেছে পশ্চিমবাংলা কোন চাকরি নেই কলকারখানা নেই সবাই বেকার।১০০০ টাকা করে লক্ষীর ভান্ডার দিয়ে মহিলাদের ছেলে মেয়েদের চাকরি কেড়ে নিয়েছে। দেশের অন্যায় বিএনপি শাসিত রাজ্যগুলোতে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের নামে উন্নয়ন হচ্ছে কিন্তু পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রীর নাম নেই আবাস যোজনার, সেখানে বাংলা আবাস যোজনা করেছে। কিছুদিন আগে পিডি আইপ্যাড এর অফিসে তল্লাশি করতে যায় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল গুলো ডাকাতি করে নিয়ে আসে। আগামী দিন এই সরকার দেউলিয়া হয়ে যাবে। তাই ২০২৬ এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার যাবে বিসর্জনে এই স্লোগান তোলে।

রাজ্য সম্পাদিকা সর্বনী মুখার্জিকে সাংবাদিকরা প্রশ্ন করে আজকের এই সভা মূলত কিসের সভা তাতে উনি বলেন বারুইপুরে মানুষ যে অসহ্য যন্ত্রণায় আছে সেই জন্য পরিবর্তন দরকার তার জন্য বিজেপির এই পরিবর্তন সভা। পশ্চিমবাংলা যেভাবে স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি দুর্নীতিতে অবলুপ্ত হয়ে যাচ্ছে

মেয়েরা যেভাবে দিন দিন নিগৃহীত হচ্ছে যেভাবে যুবক ছেলেগুলোর ভবিষ্যৎ নেই অথৈ জলে তলিয়ে যাচ্ছে সেই পশ্চিমবঙ্গকে আমরা বিকশিত পশ্চিমবঙ্গ করে তুলবো। সাংবাদিকদের প্রশ্ন দিল্লিতে তৃণমূলের কংগ্রেসের সাংসদরা ধন না দিতে গিয়েছিলেন সেখানে পুলিশ যেভাবে টেনে হিজরে চান্দলা করে বার করেছে তাতে করে তিনি বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রোটোকল আছে আমাদের রাজ্যে যখন স্বরাষ্ট্রমন্ত্রী আসে তখন আমরা তার কাছে টপ করে চলে যেতে পারি না, দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেন গিয়েছিলেন এখানে ৭ লাখ ভোটেই জিতে ছিলেন অমৃত বুথ আছে যেখানে কেউ মরে না সেই বুথ গুলোকে রেখে দিতে হবে। আমরা দেখলাম পিসি ভাইপো কয়লা চোর আর পিসি হল ফাইল চোর, এই নিয়ে যখন সবাই সরব হয়ে উঠেছেন তখন মনে হল ধর্না দি তাই দিল্লী পুলিশ এই এই কাজ করেছে। তৃণমূলের রাজ্যের মুখপাত্র কুনাল ঘোষ সম্প্রতি একটি মেসেজ নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন সেই ব্যাপারে তিনি বলেন এই ব্যাপারে কুনাল ঘোষ কোর্টে মামলা করুক। তিনি বলেন তৃণমূল দলটা মিথ্যের উপর দাঁড়িয়ে আছে একেএক জন নেতাকে ডেকে মিথ্যেশ্রী পুরস্কার দিতে হবে, অগণতান্ত্রিক কথা, অসংবিধানিক কথা আমরা মানি না, মানবো না।

Related News

Also Read