Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে কাঁথির সাংসদ

রামনগর ১ ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েতের সুবর্ণরেখা নদীর জলে বন্যা কবলিত পাঁচটি গ্রাম এলাকা পরিদর্শন করলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী। তিনি মন্তব্য করেছেন এলাকাবাসী প্রতিবছর জল যন্ত্রণায় ভুগছেন।

 

এই জল যন্ত্রণা থেকে মুক্তির স্থায়ী পরিকল্পনা করা উচিত। রাজ্য সরকার যদি উদ্যোগী হয় তাহলে উড়িষ্যা সরকারের সঙ্গে কথা বলে আন্তঃরাজ্য চুক্তির মাধ্যমে স্থায়ী সমাধান করা যাবে।তা না হলে এটি সম্ভব নয়।তিনি আরো বলেন গত বছরের থেকে এবছর ভয়াব পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকার বিধায়ক কে আক্রমণ করেন সাংসদ।

 

এই বিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ডঃ চন্দ্রশেখর মন্ডল বলেন বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থার দিকে উদ্যোগী নয় রাজ্য সরকার। বন্যা হলেই কিছু ত্রাণ দিয়ে দেয়। এটাই সরকারের কাজ। তিনি দাবি করেন বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী সমাধান হওয়া উচিত। দেউলিয়া সরকারের বন্যা নিয়ন্ত্রণ নিয়ে কোন চিন্তা ভাবনা করার সুযোগ নেই।

Related News

Also Read