Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

রাত পোহালেই নির্বাচন তার আগে আবারো উত্তপ্ত নন্দীগ্রাম

 

হাই ভোল্টেজ নন্দীগ্রাম । এই বিধানসভার ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়কাণ্ডপসরা ৫১ এবং ৫২ নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি উভয়ে উভয়ের দিকে মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলল।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, গত কাল রাতে স্থানীয় বিজেপি নেতা মধু সুদন সাহুর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনী কে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি, টোটো ভাংচুর করে,এমন কি বাড়ীর আলমারির লকার ভেঙে গহনা লুট করে।রাস্তায় লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা,বন্যার ফেস্টুন, ছিঁড়ে দেয়।ব্যাপক মারধর করে বলে অভিযোগ।

অপর দিকে বিজেপি অভিযোগ করছে,
মঙ্গল মাইতি নামের এক বিজেপি কর্মীকে কাণ্ডপসরা মালাকার মোড়ে ব্যাপক মার ধর করেছে,তার স্পেইনাল কড ভেঙে গিয়েছে।

তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পবিত্র কর অভিযোগ করেন এরা হেরে যাবার ভয়ে আমাদের কর্মীদের ওপর এভাবে অত্যাচার করছে।
সব মিলিয়ে আবারও উতপ্ত রাজ্য রাজনীতির হটস্পট কেন্দ্র নন্দীগ্রাম।

Related News

Also Read