রবিবার কাঁথিতে নিজের বাড়ির থেকে ঢিল ছোঁড়া দুরত্বে কলেজ সংলগ্ন মাঠে দলের বিজয়া সমাবেশ থেকে তৃনমূলের নেতা-নেত্রীদের আক্রমন করেছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে আসন্ন লোকসভা নির্বাচনের পরে শুভেন্দু অধিকারীর ভাগ্যে কি আছে জানিয়ে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূলের মুখপাত্র পীযূষকান্তি পন্ডা।এই তৃনমূল নেতার দাবি লোকসভা ভোটের পর শুভেন্দু অধিকারীকে ঘরে বসে বিড়ি বানাতে হবে।
বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা বিজয়া সম্মিলনী ছিল কাঁথিতে। রবিবার সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখান থেকে তিনি শাসক দল তৃণমূল সহ মমতা বন্দ্যোপাধ্যাকে একাধিক বিষয়ে কটাক্ষ করেন।
সোমবার পটাশপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর বিভিন্ন মন্তব্যের পাল্টা তোপ দাগলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের মুখপাত্র পীযূষকান্তি পন্ডা। তিনি শুভেন্দুকে কটাক্ষ করে তিনি বলেন,শুভেন্দু অধিকারী আতঙ্কিত লোকসভা ভোটের পর যেন তার রাজনৈতিক জীবন শেষ না হয়ে যায়। আর বেশি দিন বাকি নেই। ঘরে বসে বিড়ি বাঁধবেন শুভেন্দু অধিকারী। বিড়ি বেঁধে তাকে রোজগার করতে হবে।







