Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটির চক্ষু পরিক্ষা শিবির 

খেজুরির হিজলী গোপীচক হাইস্কুলে চৈতন্যপুর চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা ও ছানি চিহ্নিতকরণ শিবির অনুষ্ঠিত হল। মোট ২০০ জনের চোখ পরীক্ষা করা হয়। ২৩ জনের ছানি চিহ্নিত হয়। আগামী ২৮ শে এপ্রিল এই ২৩ জনকে চৈতন্যপুর নিয়ে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশান করানো হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান শিক্ষক তাপস কুমার দাস ও পতিত পবন গিরি। সমগ্র অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্ণব মাইতি, দুর্গাশঙ্কর সাহু, স্নেহাশীষ পাহাড়ী, স্নিগ্ধা মাইতি ও ক্লাব প্রসিডেন্ট শ্রেয়া মাইতি প্রমুখ।

Related News

Also Read