Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

টানা বর্ষায় ভাঙ্গলো বাড়ি,চাপা পড়লো চার সদস্য।

গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল। চাপা পড়ল গৃহস্থ পরিবারের ৪ সদস্য। স্থানীয়রা তড়িঘড়ি দৌড়ে এসে চাপা পড়া ৪ সদস্যকে উদ্ধার করে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর -১ব্লকের কোটবাড় গ্রাম পঞ্চায়েতের শুকরুল্লাপুর গ্রামে।

এই গ্রামের বাসিন্দা তপন রাউত এর কাঁচা কাঁচা ইটের দেওয়াল সোমবার মধ্যরাতে ভেঙে পড়ে। তখন তপন তার স্ত্রী ও দুই শিশু সন্তান ঘুমাচ্ছিল। সেই সময় ইটের দেওয়াল তাদের উপর চেপে পড়ে। এই ঘটনা এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের কথায় টানা বৃষ্টির ফলে দেওয়ালে জল লেগে ভেঙ্গে পড়েছে। অর্থনৈতিকভাবে তপন দরিদ্র হওয়ায় বাড়ি মেরামত করতে পারেনি। সেই কারণে দেওয়াল ভেঙে পড়ে।

Related News

Also Read