Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বিশ্ব সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হলো মৌলালি যুব কেন্দ্রে

 

 

 প্রদীপ কুমার সিংহ 

 বিশ্ব সাহিত্যিক সম্মেলন অনুষ্ঠিত হয় মৌলালি যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানের পরিচালনা করে প্রতিভা সন্ধানের তৈমাসিক পত্রিকা। এই পত্রিকার সম্পাদক ইউসুফ আলী বলেন প্রতিবার সন্ধানে পত্রিকার রজত জয়ন্তী বৎসর উপলক্ষে মৌলিক যুব কেন্দ্রে সকাল ৯টা থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে তা শেষ হয় রাত আটটা পর্যন্ত। সকালে শিয়ালদা থেকে মৌলালি যুব কেন্দ্র পর্যন্ত একটি মিছিল হয় প্রায় সেখানে ১০০ জনের ওপর সাহিত্যিক সেই মিছিলে পা মেলান। তারপর মৌলারি যুবক কেন্দ্রের জাতীয় পতাকা পত্রিকার নিজস্ব পতাকা উত্তোলন হয়।

এখানে বিশ্বের প্রায় ১৪ দেশের সাহিত্যিকরা এবং ভারতের প্রায় ৮টি রাজ্যের সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। ওই ১৪ টি দেশের মধ্যে ছিলেন নেপাল, বাংলাদেশ, ভুটান,মায়ানমার, জাপান, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, আমেরিকা সহ ইত্যাদি দেশের সাহিত্যিকরা এবং দিল্লি, রাজস্থান, মেঘালয়, আসাম সহ ৮ টি রাজ্যের সাহিত্যিক প্রতিনিধরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রায় ৩০০ জন প্রতিনিধিকে উত্তরীয়, মেমেন্টো, মানপত্র সহ ইত্যাদি জিনিস দিয়ে তাদেরকে সম্মানিত করা হয়। প্রত্যেক সাহিত্যিক নিজে নিজে কবিতা পাঠ করেন এবং ছোট বক্তব্য রাখেন। এই সম্মেলনে উদ্দেশ্য আগামী দিনে নতুন প্রতিভা সাহিত্যিকদের খুঁজে বার করা। এই সম্মেলনে উদ্বোধন করেন এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা পশ্চিমবাংলার প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বেশকিছু গুনি সাহিত্যিককে প্রতিভা সন্ধানের বই উপর দেওয়া হয়।

Related News

Also Read