Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

১০ জন হাতেটানা রিক্সাওয়ালাকে কলকাতা শহর ঘোরালেন পুলিশ কর্মী বাপন দাস।

হিন্দু ধর্মালম্বীরা বলেন
মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান ।হয়তো সেই প্রচলিত ধারনার জলজ্যান্ত উদাহরন বাপন দাস।
তাই প্রতি বছরের মতো এবারও কলকাতা রাস্তায় দেখা গেলো কলকাতা পুলিশ কর্মী বাপন দাসকে ।

রাজ্যের রাজধানী শহরে থাকা টানা রিক্সাওয়ালাদের,তাঁদের রিক্সায় বসিয়ে, কলকাতার  পোদ্দার কোর্ট, লালবাজার স্ট্রিট, বৌ বাজার ও বড়বাজার এলাকা ঘুরিয়ে  দেখালো বাপন।


১০ জন হাতেটানা রিক্সাওয়ালাকে কলকাতা শহর ঘোরালেন পুলিশ কর্মী বাপন দাস।নিজের রিক্সায় বসে মহাআনন্দে ঘুরলেন রামেশ্বর যাদব, বাবুলাল রায়, জুবের আলির মতো রিক্সাওয়ালারা । এরা কেও ২০ বছর কেও ২৫ বছর ধরে কলকাতার রাস্তায় টানা রিক্সা টানে ।

এদের সবার হাতে মিষ্টি পেকেট ধরিয়ে বাপন বাবু বলেন কর্মই ধর্ম । ৯ বছর ধরে এই কাজ করছি। প্রতিবছর  রথের দিন শিলিগুড়ি ও উল্টো রথে কলকাতায় এভাবেই এদের রথ দেখাই।ভালো লাগে এসব করতে মানুষ মানুষের জন্য,দাবি বাপন দাসের।

Related News

Also Read