Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

পৌরপ্রধানের নেতৃত্বে চলছে জবরদখল হাঁটাও অভিযান

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে কাঁথি পুরসভা এলাকায় জবরদখল হটাতে মাঠে নামলেন পুরসভার পৌর প্রধান সুপ্রকাশ গিরি এর নেতৃত্বে উপ-পৌরপ্রধান ও কাউন্সিলর গণ।

আজ শুক্রবার কাঁথি মেছেদা রাস্তার পার্কিং জনের জবরদখল হটানো হলো।পাশাপাশি ৩০ জন জবরদখলকারীকে পুনর্বাসন করা হলো। পৌরপ্রধান সুপ্রকাশ গিরি জানিয়েছেন মেছেদা বাইপাস এর কাছে বেশ কিছু দোকান পার্কিং জোন জবরদখল করে বসেছিল।তাদের সরিয়ে পাশেই পুনর্বাসন করা হলো। তিনি বলেন জবরদস্তি করে কিছু করা হবে না। মৌখিকভাবে জানানো হয়েছে যে যার মত করে দোকানপাট সরিয়ে নেবে এবং সরকারি জায়গাকে মুক্ত রাখবে। সমস্ত হকার কে পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে কাঁথি পুরসভা।


তিনি আরো বলেন যারা আগে সরিয়ে নেবেন তাদের অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্বাসন করা হবে।সরকারি ফাঁকা জায়গা দেখা হচ্ছে যেখানে এই হকারদের পুনর্বাসন দেওয়া যায়। এই কারণে হকারদের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে এবং তা নথিভুক্ত করা হচ্ছে।

এই অভিযানে উপস্থিত ছিলেন উপ-পৌর প্রধান ডঃ নিরঞ্জন মান্না, কাউন্সিলর অতনু গির, দেবাশীষ পাহাড়ি, নিত্যানন্দ মাইতি সহ অন্যান্য কাউন্সিলর গান এবং পৌর কর্মীবৃন্দ, উপস্থিত ছিলেন কাঁথি থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

Related News

Also Read