Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

সালমা-শাজাহানের সাফল্যে বিশ্ব দরবারে মাথা উঁচু হল কাঁথির

কাঁথির সম্মান বিশ্ব দরবারে বাড়ালো সালমা-শাজাহান। সম্প্রতি কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্যারাটে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সাফল্যের নিরিখে নজর কাড়লো কাঁথি এর দুই ক্ষুদে।


পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালমা খাতুন এবং শেখ শাহাজান তাদের নিজের নিজের বিভাগে সফল হয়ে নজির গড়লো।

কাঁথি মুসলিম গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সালমা খাতুন ক্যারাটের কাটা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এবং কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র শেখ শাহাজান কুমেকা বিভাগে তৃতীয় হয়েছে। সেই সাথে কাটা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

এই সফল ক্যারাটেবিদদের প্রশিক্ষক এরশাদ আলি খান জানিয়েছেন এই প্রতিযোগিতায় দেশ-বিদেশের বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। সেখানে তাঁর ছাত্র-ছাত্রীদের সাফল্য সত্যি প্রশংসনীয়।

Related News

Also Read