Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

স্বামীজীর ভাবধারায় শিক্ষা সেমিনার প্রতাপদিঘী রামকৃষ্ণ সারদা শিক্ষা সদনে।

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের প্রতাপদিঘী রামকৃষ্ণ সারদা শিক্ষা সদন ও সেবাশ্রমের ব‍্যবস্থানায়,
স্বামী বিবেকানন্দের ভাবধারায় মূল‍্যবোধের শিক্ষা নিয়ে এক সেমিনার হয় শুক্রবার।

পতাকা উত্তোলনে ও দীপপ্রজ্জ্বলনে এই শিক্ষা মূলত সেমিনারের উদ্বোধন করেন কোলকাতার স্বামীজীর আবাসভূমি ও কালচারাল মঠ ও মিশনের অধ‍্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানলোকা নন্দজী।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের সম্পাদক ডা সুধাময় মহান্তি,ট্রাস্ট সদস্য ও জেলা পরিষদ সদস্য গোলোকেশ নন্দ গোস্বামী, উৎপল বিকাশ দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বেশ্বর মাইতি, শশাঙ্ক শেখর জানা প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন এই স্কুলের প্রধান শিক্ষক শক্তিপদ গিরি ও সহকর্মীবৃন্দ।

বিদ্যালয় পাশ্ববর্তী এলাকার ১২ টি হাইস্কুলের ২৫০ জন ছাত্র ছাত্রীদের সেমিনার অংশগ্রহণ করে। মহারাজ তাঁর বক্তব্যে ছাত্র ছাত্রীদের স্বামীর ভাব ধারায় ও তার শিক্ষা চিন্তাকে পাথেয় করে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা গ্ৰহনের কথা বলেন। কেবল পুঁথিগত শিক্ষা নয় আত্মিক বিকাশে বিশেষ শিক্ষা অর্জেনের কথা বলেন।

প্রশ্নোত্তরে মাধ্যমে স্বামী বিবেকানন্দের ছবি ও উত্তরী দেন।প্রতি ছাত্রছাত্রীদের একটি করে বই তুলেদেন।এতে ছাত্রছাত্রীরা খুশি ।

Related News

Also Read