Select Language

[gtranslate]
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৭ই মে, ২০২৬ )

ডি ওয়াই এফ আই এর ইনসাফ যাত্রা বারুইপুরে।

প্রদীপ কুমার সিংহ :- সিপিআইএমে একটি সংগঠন (ডি ওয়াই এফ আই) ডেমোক্রেসি যুব ফেডারেশন অফ ইন্ডিয়া পক্ষ থেকে ৩রা নভেম্বর ২০২৩ কোচবিহার থেকে ইনসাফ যাত্রা শুরু করেছিল। সেই যাত্রার আজ ৪৯ দিন। বৃহস্পতিবার আমতলা থেকে দক্ষিণ ২৪ পরগনা সিপিআইএমের জেলা কার্যালয় বারুইপুরপর্যন্ত আসে সেই যাত্রা। এই যাত্রা নেতৃত্ব দেন রাজ্য ডি ওয়াই এফ আই এর সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। মূলত এই যাত্রার উদ্দেশ্য হল মানুষের ১০০ দিনের কাজের টাকা বাকি, আবাসনের দুর্নীতি, শিক্ষার দুর্নীতি তৃণমূল কংগ্রেস নেতার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়ার প্রতিবাদে এই ইনসাব যাত্রা শুরু হয়।

শুক্রবার সকালে বারুইপুর রেলস্টেশন সংলগ্ন মাঠ থেকে এই যাত্রা শুরু হবে যাদবপুর 8 বি বাসস্ট্যান্ড পর্যন্ত চলবে। এই যাত্রায় বহু সিপিআইএমের যুবকর্মীরা অংশগ্রহণ করে। বারুইপুর পদ্ম পুকুরে সিপিআইএমের পার্টি কার্যালয় এই যাত্রা আসলে প্রত্যেকে সংবর্ধনা দেওয়া হয়। পুষ্পবৃষ্টি ও মেমেন্টের মাধ্যমে।

Related News

Also Read