Select Language

[gtranslate]
৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ সোমবার ( ১৮ই মে, ২০২৬ )

বাড়ির উঠোনে ডিম পাড়ছে দুটি গোখরো সাপ,আতংক সাবাজাপুট জূড়ে ।।

প্রদীপ কুমার মাইতি:-পূর্ব মেদিনীপুর জেলার, কাঁথি ১ ব্লকের, সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের কুলাইপাদা গ্রামে বৃহস্পতিবার রাতে এক পতিবারেত বাড়িতে দুটো বিষধর সাপকে চৌবাচ্চায় ডিম দিতে দেখে পরিবারের লোকেরা। এর জেরে ছড়ায় আতংক। তবে পরিস্থিতি হাতের বাহিরে যাওয়ার আগেই বাড়ির সদস্যরা চৌবাচ্চাটিকে মাছ ধরার জাল দিয়ে ঘিরে ফেলে। দেখা গেছে এই দুটি বিষধর সাপ লম্বায় প্রায় ছয় থেকে সাত ফুট।



এদিকে এই দুই সাপকে ডিম দিতে দেখে, অনেকেই তা দেখার জন্য ভিড় জমাতে শুরু করে। এই খবর প্রকাশ পেতেই রাত বাড়ার সাথে সাথে নামে মানুষের ঢল। খবর দেওয়া হয় বনদপ্তরকে।

এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার, কাঁথি ১ ব্লকের, সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের কুলাইপাদা গ্রাম থেকে শুক্রবার সকালে বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে এই দুই বিষধর সাপ সহ ১৮ টি সাপের ডিম।

বন দফতরের কর্মীরা জানিয়েছেন, এই দুই সাপ সুস্থ করে ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে।

Related News

Also Read