Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

ডেঙ্গু রুখতে সাবাজপুটে সাফাই অভিযান।

ডেঙ্গু সংক্রমণ রুখতে বিশেষ সাফাই অভিযান করল কাঁথি এক ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত।

রবিবার সকাল থেকে পঞ্চায়েত এলাকার সমস্ত বুথে এই সাফাই অভিযান চালানো হয় পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাসের নেতৃত্বে। এছাড়াও সচেতনতামূলক একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে।

পদযাত্রায় উপস্থিত ছিলেন কাঁথি এক ব্লকের বিডিও তুহিন কান্তি বিশ্বাস,যুগ্ম সমষ্টি অধিকারীক তপন কুমার দাস, পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাস, অতিরিক্ত জেলাশাসক সজল দাস সহ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। এছাড়াও উপস্থিত ছিলেন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, স্বাস্থ্যকর্মী প্রমুখ।

Related News

Also Read