Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

বারবার সতর্ক করার সত্ত্বেও রেল যাত্রীরা কোন কথা শোনে না।

প্রদীপ কুমার সিংহ 

বারবার মাইকিং করে সতর্ক করার সত্বেও রেল যাত্রীরা কোন কথাই কান্দে না।শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম ব্যস্ততম স্টেশনের নাম বারুইপুর জংশন। আর সেখানেই এক ভয়াবহ চিত্র ধরা পরল শুক্রবার রাতে। একটি মালগাড়ি চার নম্বর প্লাটফর্মের রেল ট্রাকের উপর দাঁড়িয়ে থাকায় বারুইপুর প্লাটফর্ম থেকে দুই ও তিন নম্বর প্লাটফর্মে আসার ট্রেন থেকে ফেরার রেল যাত্রীদের দাঁড়িয়ে থাকা মাল গাড়ির নিচে থেকেই জীবনের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। বেশ কিছুদিন হলো মেইন্টেনেন্স এর জন্য ফুটওভার ব্রিজটা বন্ধ রাখা হয়েছে রেলের তরকে। আর তাই বাধ্য হয়ে বাড়িতে ফেরার জন্য বাধ্য হয়ে রেলযাত্রীরা জীবনে ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির নিচে থেকেই রেল ট্রাক পার হচ্ছেন। স্টেশন ম্যানেজার কে জানিও হয়নি কোন সুরাহা। প্রায়শই মালগাড়ি চার নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকার দরুন এভাবেই নিত্য রেল যাত্রীদের জীবনে ঝুঁকি নিয়ে মালগাড়ির নিচে থেকেই রেল ট্রাক পার হতে হয়।

 

শনিবার দুপুর থেকে রেলের পক্ষ থেকে বারুইপুর স্টেশনে সচেতনতামূলক মাইকিং প্রচার আবার শুরু হয়েছে। স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে মাইকিং প্রচার করা হচ্ছে। যাতে ৪ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির নিচে এবং উপর থেকে কোন রেলযাত্রী যাতায়াত না করেন। পাশাপাশি প্লাটফর্মে থাকা তিনটি ফুট ওভার ব্রিজের মধ্যে একটি ফুট ওভার ব্রিজে মেনটেনেন্সের জন্য বন্ধ থাকায় রেল যাত্রীরা যাতে বাকি দুটো ফুট ওভার ব্রিজ ব্যবহার করেন তার জন্য আবেদন করা হচ্ছে। এখন দেখা আগামী দিনে রেল যাত্রীরা এই সচেতনতা কতটা নিজেরে কাজে লাগায়।

Related News

Also Read