Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার

ভয়াবহ পথদুর্ঘটনার কবলে পড়লেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চায়েত সমিতি অফিসে যাওয়ার পথে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজের বাইকে চেপে প্রতিদিনের মতোই অফিসের দিকে যাচ্ছিলেন সভাপতি নিতাই সার। পথে রাস্তার বাম পাশের একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সজোরে আছড়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, পতনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাঁর মাথা, বুক এবং হাতে গুরুতর চোট লাগে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বালিসাই বড়রংকুয়া হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহল ও স্থানীয় এলাকায় উদ্বেগের ছায়া নেমে এসেছে। এলাকার সাধারণ মানুষ ও সহকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Related News

Also Read