Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

বিদ্যুৎ ভবন অভিযানের প্রস্তুতিতে সভা।

অস্বাভাবিক হারে বিদ্যুতের মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ,ডিস কানেকসান-রি কানেকসান চার্জ বৃদ্ধির বিরুদ্ধে ও স্মার্ট প্রিপেইড মিটার চালুর চক্রান্ত প্রতিরোধে,লোডশেডিং সমস্যার সমাধান সহ গ্রাহকদের বিভিন্ন দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর কলকাতায় বিদ্যুৎ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

ওই কর্মসূচির প্রস্তুতিতে আজ দাসপুর কাস্টমার কেয়ার সেন্টার অফিস সংলগ্ন স্থানে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের দাসপুর কেয়ার সেন্টার কমিটির আহ্বানে বিদ্যুৎ গ্রাহকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ন চন্দ্র নায়ক। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহঃ সভাপতি মধুসূদন মান্না।

সংগঠনের রাজ্য নেতৃত্ব নারায়ন চন্দ্র নায়ক বলেন, গৃহস্থ গ্রাহকদের মিনিমাম চার্জ পূর্বে ছিল ২৮ টাকা প্রতি কে.ভি.এ.। যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ টাকা/ কে.ভি.এ.। অনুরূপভাবে ক্ষুদ্র শিল্পের গ্রাহকদের ক্ষেত্রে পূর্বে ছিল ০ টাকা,যা হয়েছে ২০০ টাকা। বানিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে পূর্বে ছিল ৪০ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা ।

Related News

Also Read