Select Language

[gtranslate]
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ১০ই জুন, ২০২৬ )

।। পথবাতি দুর্নীতি মামলায় ফের গ্রেফতার অধিকারী ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ার ।।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী কাঁথি পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন পথবাতি দুর্নীতির অভিযোগ উঠেছে গত কয়েক মাস আগে । সেই পথবাতি দুর্নীতির মামলায় ফের কাঁথি পৌরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বেরাকে কাঁথি থানার পুলিশ গ্রেফতার করলো।উল্লেখ্য সৌম্যেন্দু অধিকারী চেয়ারম্যান থাকাকালীন সময় থেকে কাঁথি পৌরসভার ইঞ্জিনিয়ার ধৃত দিলীপ বেরা ।

আগামীকাল গ্রেফতার হওয়া ইঞ্জিনিয়ারকে কাঁথি আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে খবর। সঙ্গে পুলিশ হেফাজত চাওয়া হবে বলে এমনও খবর। ঘটনাকে ঘিরে ফের এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ালো। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ও।


উল্লেখ্য পৌরসভার এই ইঞ্জিনিয়ার দিলীপ বেরার বিরুদ্ধে কাঁথির শ্মশান ভূমি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ইতিপূর্বে। সেই মামলায় দীর্ঘদিন পুলিশ হেফাজত সঙ্গে জেল হেফাজতে থাকার পর পরবর্তীকালে জামিনও পেয়েছিলেন। শ্মশান এর জমিতে বে আইনী ভাবে স্টল নির্মান দুর্নীতির সময়েও কাঁথি পৌরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। সেই মামলাতে ইঞ্জিনিয়ার দিলীপ বেরা ও ঠিকাদার সতীনাথ দাস অধিকারীর নামে সম্প্রতি চার্জশিট দিয়েছে পুলিশ।

তারপরেই ফের পথবাতি দুর্নীতির মামলায় গ্রেফতার যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related News

Also Read