Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

।। আইনজীবির দাবী চঞ্চল ঘনিষ্ট নয় শুভেন্দুরঃদুঃখিত ।।

কাঁথি পৌরসভার কর্মী চঞ্চল নন্দী।অধিকারীরা দীর্ঘদিন কাঁথি পৌরসভায় ক্ষমতাসীন থাকায় তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট বলে কাঁথি সহ সারা পূর্ব মেদিনীপুর জেলায় পরিচিত।যদিও শুভেন্দু বাবুর আইনজীবি অনির্বান চক্রবর্তীর দাবি চঞ্চল নন্দী তাঁর মক্কেলের ঘনিষ্ট নয় ।

গত ২ সেপ্টেম্বর মানসকুমার সিংহ নামে বাঁকুড়ার এক বাসিন্দা একটি এফআইআর দায়ের করেন এই চঞ্চল নন্দীর বিরুদ্ধে। বাঁকুড়া থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। প্রাথমিক, উচ্চপ্রাথমিক ও বিভিন্ন সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ ওঠে চঞ্চল নন্দীর বিরুদ্ধে। তার ভিত্তিতে শুরু হয় তদন্ত। এর প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চঞ্চল।

এই চঞ্চলের বিরুদ্ধে এর আগে গত বছর জুন মাসে কাঁথি পুরসভার ডরমেটরি বিল্ডিংয়ের গুদাম থেকে লক্ষাধিক টাকার ত্রিপল চুরির মামলাও হয়েছিলো।সেই মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের বিরোধী দলনেতার ছোট ভাই সৌম্যেন্দু অধিকারী।



গত ২ অক্টোবর “শুভেন্দু ঘনিষ্ট চঞ্চল নন্দীকে আপাতত স্বস্তি প্রদান হাইকোর্টের” শিরোনামে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগের খবর প্রকাশিত হয়।

এর পরেই অনির্বান বাবু মেল করে দাবি করেছেন চাকুরি প্রতারনা কান্ডে অভিযুক্ত চঞ্চল নন্দী তাঁর মক্কেল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট নন ।তাই এই সংবাদে তাঁর সম্মানহানী হয়েছে।কারো সম্মানহানী করা আমাদের লক্ষ্য নয় ।”শুভেন্দু ঘনিষ্ট চঞ্চল নন্দীকে আপাতত স্বস্তি প্রদান হাইকোর্টের” শিরোনামে সত্যি যদি কোন অসত্য খবর প্রকাশিত হয়ে থাকে তার জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।

https://ekhansangbad.in/6616/

Related News

Also Read