Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। শুভেন্দুর হাতছেড়ে ভগবানপুরের মানব পড়ুয়া তৃনমুলে ।।

পঞ্চায়েত নির্বাচন যত এগোচ্ছে সঙ্গীহারা হচ্ছে শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলাতে তা‌ঁর এককালের ঘনিষ্টদের থেকে দুরত্ব বাড়ছে রাজ্যের বিরোধী দলনেতার।বৃহস্পতিবার শুভেন্দুর একদা ঘনিষ্টদের একাংশ তৃনমূলে ফিরে এলো ।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্ত্রী- অখিল গিরি ও তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ মাইতির হাত ধরে তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন হল ভগবানপুরের প্রভাবশালী নেতা মানব পড়ুয়া, অরুণ মাইতি, উজ্জ্বল প্রধান ও সন্দীপ জানার।

কাঁথি সেন্টাল বাসস্ট্যান্ডের জনমঙ্গল সমবায় সমিতির সভাকক্ষে এদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা নেতৃত্ব। শুধু এই চারজন নেতৃত্ব নয়, এদের সাথে ভগবানপুরের প্রায় ২০০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে এদিন যোগদান করল। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে ভগবানপুরে তৃণমূল কংগ্রেস আরও অনেক শক্তিশালী হলো।



উল্লেখ্য মানব পড়ুয়া তৃণমূল কংগ্রেসে থাকাকালীন আগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে মানব পড়ুয়া বিজেপিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের প্রবল বিক্ষোভে শেষ পর্যন্ত বিজেপিতে যোগদান করা হয়নি। সেই সময় আদি বিজেপির লোকেরা তার যোগদানে আপত্তি তোলেন। সেই দিন থেকে কার্যত রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন মানববাবু । সামনের পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে তাকে তৃণমূল কংগ্রেসের হয়ে এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকায় এবার দেখা যাবে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল গিরি, জেলা সভাপতি তরুন মাইতি, জেলা চেয়ারম্যান অভিজিৎ দাস, তৃণমূল যুব কংগ্রেসের কাঁথি সংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি, বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, প্রমুখ।

দলে ফিরে মানব পড়ুয়া বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ করেই কয়েক দশক ধরে রাজনীতির সাথে যুক্ত আছি ।মাঝে শুভেন্দু অধিকারী ও বিজেপির প্রলোভনে পড়ে গিয়েছিলাম।দল আমাকে ফের কাজ করার সুযোগ করে দেওয়ায় আমি কৃতজ্ঞ।

রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন বহু নেতৃত্বকে ভুল বুঝিয়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে নিয়ে গিয়েছে।তাদের অনেকেই ভুল বুঝতে পেরে এখন দলে ফেরার জন্যে আবেদন করছে।দলের নির্দেশ পেলে তাদেরকেও ফিরিয়ে নেওয়া হবে । প্রসঙ্গত জানা গেছে খেজুরীর প্রাক্তন বিধায়ক রঞ্জিত মন্ডলও দলে ফেরার জন্যে আবেদন জানিয়েছেন।তিনিও গত বিধানসভা নির্বাচনে শুভেন্দুর হাত ধরে বিজেপিমুখি হয়েছিলেন।

Related News

Also Read