প্রদীপ কুমার সিংহ :- বিদ্যুৎপৃষ্টতে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম বাপি ছাটুই (৪৬)।বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানা অন্তর্গত ক্যানিং শিবনগর এলাকায়।ঘটনাটি ঘটেছে বারুইপুর ফুলতলায় সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে। সোমবার সকাল থেকেই বারুইপুর ফুলতলা ভিডিও অফিসে তিনতলার ছাদে কাজ করছিল রাজমিস্ত্রি বাপি ছাটুই। একটার সময় কাজ করতে করতে হঠাৎ ছাদের পাশে থাকা হাই টেনশন লাইনের বিদ্যুতের তার একটি লোহার রড লাগে। রড টি ধরেছিলেন ওই বাপি ছাটুই। সঙ্গে সঙ্গে তিনতলার ছাদের উপর থেকে নিচে পড়ে যায় বিদ্যুতের শখ খেয়ে। মাথায় গুরুতর চোট লাগে। স্থানীয় বাসিন্দারা বারুইপুর মহকুমা হাসপাতালে বাপি ছাটুই কে সঙ্গে সঙ্গে নিয়ে আসে ।
হাসপাতালে চিকিৎসক কিছুটা সময় তার চিকিৎসা করে। চিকিৎসক আপ্রাণ চেষ্টা করে বাঁচানোর জন্য। কিন্ত প্রায় এক ঘন্টা পর বাপি ছাটুই এর মৃত্যু হয় হাসপাতালে। এই কথা শোনামাত্রই বাপি ছাটিয়ে বাড়ি এলাকায় শুভেচ্ছা নেমে আসে। বারুইপুর থানার খবর দিলে বারুইপুর থানার পুলিশ মৃত ব্যক্তির নিথর দেহটি নিয়ে যায়।






