Select Language

[gtranslate]
৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৭ই মে, ২০২৬ )

এবার তাজপুরে সলিল সমাধি দুই পর্যটকের !

 

এবার তাজপুর ! পূর্ব মেদিনীপুর জেলার এই সৈকত শহরে সমুদ্রের স্নান করতে নেমে সলিল সমাধি হল দু’জনের।মৃত দুই পর্যটকপেশায় চিকিৎসক বলে জানা গেছে।খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মন্দারমণি কোস্টাল থানা এবং জেলা পুলিশ। কীভাবে মৃত্যু তা নিশ্চিত হতে শুরু হয়েছে তদন্ত।

গত রবিবার সন্ধ্যা প্রতিবেশী রাজ্য উড়িষ্যা লাগোয়া তালসারিতে সমুদ্রের তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটে টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের।সেই রেশ কাটতে না কাটতে এবার তাজপুর সৈকতে দুই পর্যটকের মৃত্যুতে ছড়ালো চাঞ্চল্য।

গেছে বুধবার রাতে তাজপুরে বিশ্ববাংলার কাছে সমুদ্রে দু’টি দেহ ভাসতে দেখে স্থানীয়রা মান্দারমনি থানায় খবর দেয়।মৃত দু’জনের নাম কুন্তল চক্রবর্তী এবং শৈলজা ভরদ্বাজ। দুজনেই পেশায়  চিকিৎসক। বাড়ি সোদপুরের ঘোলা এলাকায়। দুইজনের বয়স আনুমানিক ৩৫ বছর।

দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দু’টি দেহ উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা এই দুই পর্যটককে মৃত ঘোষণা করেন। দু’জনের মৃত্যু কীভাবে তা জানতে স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। যোগাযোগ করা হচ্ছে পরিবারের সঙ্গেও।

Related News

Also Read