Select Language

[gtranslate]
১লা আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ১৫ই জুন, ২০২৬ )

এটিএম মেসিন ভেঙ্গে কয়েক লক্ষ টাকা নিয়ে গেল দুষ্কৃতীরা

এটিএম ভেঙে কয়েক লক্ষ টাকা লুট করে নিয়ে গেল দুষ্কৃতকারীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের বালিসাই বাজারের উপরে।

 

পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত্রি ২ টা নাগাদ বালিশের বিডিও অফিসের পাশে এসবিআই এর এটিএম ভেঙে টাকা লুট করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। সিসি ক্যামেরার তথ্য অনুযায়ী এটিএম মেসিন লুঠ কান্ডের সাথে পাঁচ-ছয় জন দুষ্কৃতকারী ছিল বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

 

এটিএম মেসিন থেকে লুঠ হওয়া টাকার পরিমাণ কত তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি ।তবে সেই টাকা কয়েক লক্ষ হবে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

 

জানা গেছে এই ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের অনুসন্ধান পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Related News

Also Read