Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।।স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উপলক্ষে ছাত্র যুব উৎসব।।

প্রদীপ কুমার সিংহ:-ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশনের বারুইপুর শহর ইউনিট কমিটি ২ এর যৌথ উদ্যোগে ভারতবর্ষে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে চারদিনব্যাপী সাংস্কৃতিক ছাড়া বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর রবীন্দ্র ভবনের কাছে আশদিপকমপ্লেক্সে ছাত্র যুব উৎসবের বসে আঁকো প্রতিযোগিতা ,আবৃত্তি ও গানের প্রতিযোগিতা হয়।




ভারতীয় ছাত্র ফেডারেশনের বারুইপুর শাখার উদ্যোগে গত রবিবার ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র যুব উৎসব শুরু হয় ।১১ আগস্ট ছিল সেমিনার ছিল শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস উপলক্ষে। ১৪ ই আগস্ট রবিবার স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর দেহদান এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে।


শনিবার আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল দুবছর থেকে ৬ বছর বয়সের কচিকাঁচারা এবং গানের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল আট বছর থেকে ১৮ বছর পর্যন্ত। এই দিন প্রতিযোগী ছাড়া অভিভাবকদের ভিড় হয়েছিল দেখার মত ।

Related News

Also Read