Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড পড়ে বিজেপি বিধায়িকার বাড়ির পাশে ।।

উত্তর কাঁথি বিধানসভার বিজেপি বিধায়কের বাড়ি সংলগ্ন রাস্তায় ধার থেকে উদ্ধার হল বহু ভোটার আই কার্ড ৷ এই ঘটনাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে কাঁথিতে ৷

এমনকি বিধায়কের বাড়ি সংলগ্ন রাস্তার ধারে পড়ে থাকায় ভোটার কার্ড গুলি আসল না নকল তাই নিয়ে শুরু হয়েছে তরজা ৷ বিজেপি ঘটনায় আঙুল তুলছে শাসকদলের দিকে ৷ তবে তৃণমূল পালটা বিঁধেছে বিরোধী শিবিরকে ৷


সোমবার রাত্রে কাঁথি পৌরসভার ৯নং ওয়ার্ডে আঠিলাগড়িতে উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহার বাড়ির পাশে রাস্তায় ময়লার স্তুপের মধ্যে যততত্র পড়ে থাকতে দেখা যায় বেশ কয়েকটি সাদা আইডি কার্ডের মতো কিছু ৷ হঠাৎ পথচলতি মানুষের চোখে পড়ে সেগুলি ৷ সামনে এসে তারা দেখে কতকগুলি ভোটার কার্ড পড়ে রয়েছে ৷



উদ্ধার হওয়া কার্ড গুলির মধ্যে ওই ওয়ার্ডের বাসিন্দাদের কার্ড যেমন ছিল । অন্য ওয়ার্ডেরও বাসিন্দাদের ভোটার আইডি কার্ড ছিল বলে জানা গিয়েছে । পথ চলতি মানুষেরা দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেন । কাউন্সিলরের প্রতিনিধি এসে কার্ডগুলো নিজের হেফাজতে নিয়ে নেন । তাতে দেখা যায় নতুন ও পুরনো দুই রকমেরই কার্ড রয়েছে । তবে এই সব ভোটার কার্ড আসল না নকল, তা নিয়ে ওয়ার্ডের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা । উদ্ধার হওয়া এই কার্ডগুলি কারা ব্যবহার করত, তারা কী কী কাজে লাগাতো, সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷


এই প্রসঙ্গে বিজেপি নেতারা তৃনমূলের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলতে শুরু করেছে।যদিও বিজেপিকে পাল্টা আক্রমণ করেছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি ৷ তিনি বলেন, আমরা এই ঘটনা সম্পর্কে কিছু জানি না ৷ রাস্তায় কোথায় ভোটার কার্ড পড়ে রয়েছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ৷ আমাদের কোনও উদ্দেশ্য নেই যে লোকের ভোটার কার্ড নিয়ে রাস্তায় ফেলে দেব ৷ বিজেপি এখন সব বিষয়েই তৃণমূলকে জড়ানোর চেষ্টা করছে ৷ পুলিশকে বলবো ঘটনার তদন্ত করতে ৷ তদন্তের পরেই জানা যাবে ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে ৷

Related News

Also Read