Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

বাড়িতে অগ্নিকান্ডে সর্বহারা বয়স্কা বিধবা

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার লাউদা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কামারদায় একটি বাড়ীতে অজানা কারণে আগুন লেগে যায়। আগুনে পুড়ে সব কিছু ভস্মীভূত হয়ে যায়।

এই অগ্নিকান্ডে দিশাহারা হয়ে যায় বৃন্দাবন মণ্ডলের পরিবার। যদিও কোনো প্রাণহানি ঘটেনি তবুও প্রয়াত বৃন্দাবন মণ্ডলের পরিবার একজন বয়স্ক বিধবা সর্বহারা হয়েছেন।

 

কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ দুর্ঘটনাগ্রস্থ পরিবারের সাথে গিয়ে দেখা করেন।এই মর্মান্তিক ঘটনা সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনাগ্রস্থদের পাশে থেকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেন।

Related News

Also Read