Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। বোনের বাড়ি যাওয়ার পথে বাইকের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল দাদার ।।

বোনের বাড়ি যাওয়ার পথে বাইকের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হল দাদার। খবর পেয়েই সংজ্ঞা হারান বোন নীলিমা দোলাই। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় কাঁথি ১ ব্লকের বদলপুর স্ট্যান্ডের কাছে। মৃত ব্যক্তির নাম তপন জানা, বাড়ি কেশিয়াড়ি থানার বাগডিহা গ্রামে । পরিবারের লোকেদের কথায় তপন জানা বাদলপুরে বোনের বাড়ি যাচ্ছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটর বাইক দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তপন জানাকে ধাক্কা মারলে তিনি ছিটকে পুকুরের ধারে গিয়ে পড়েন । স্থানীয় লোকেরা আহত তপন জানাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করলে পরে তার মৃত্যু হয় । এই ঘটনায় পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। কাঁথি থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্ত পাঠিয়েছে।

Related News

Also Read