Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। বিশেষ চাহিদা সম্পন্ন ভাইদের গন ভাইফোঁটা ।।

গণ ভাইফোঁটা উৎসব হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার কল্যাণপুরের দিশা প্রতিবন্ধী স্কুলে।

এই স্কুলের প্রতিষ্ঠাতা সঙ্গে কথা বলে জানা যায় দিশা প্রতিবন্ধী স্কুল ও দেবেন্দ্র মণ্ডল বিএড কলেজের পরিচালনায় বুধবার বিশেষ চাহিদা সম্পন্ন ভাইদের গণ ভাইফোঁটা উৎসব হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিজি কঙ্কন প্রসাদ বারুই, বাংলা টিভি সিরিয়াল খ্যত শ্রীপর্ণা ,দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র,পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, কর্মাধক্ষ ইউনুস খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



দিশা প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন ভাইদের এই ভাইফোঁটা উৎসব হয়। এই ভাইফোঁটা অনুষ্ঠানের আগে ছোট্ট একটি সাংস্কৃতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা অনুষ্ঠান হয়। এখানে মগরাহাট, সোনারপুর, বারুইপুর সহ বিভিন্ন অঞ্চলে প্রায় ১৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন ভাইদের ফোঁটা দেয় প্রতিবন্ধী স্কুলের ছাত্রীরা ও বি এড কলেজের ছাত্রীরা।

ভাইফোঁটা দেওয়ার পর প্রত্যেকের হাতে মিষ্টি ও উপহার তুলে দেয়া হয়।এতে করে সবাই খুবই খুশি ।

Related News

Also Read