কাঁথি লিও ক্লাব পরিচালিত আন্ত: বিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল কৃষ্ণনগর এম এন হাইস্কুল।
শনিবার কাঁথির সরস্বতীতলার মাঠে দিবা রাত্রির এই প্রতিযোগিতায় কাঁথি মহকুমার বিভিন্ন প্রান্তের ১২টি স্কুল অংশ গ্রহন করেছিলো।বিদ্যালয় গুলি হল কাঁথি হাইস্কুল,কন্টাই মডেল ইনস্টিটিউশন,কন্টাই পাবলিক স্কুল,নারায়না স্কুল,দেবীচক বিবেকানন্দ শিক্ষা নিকেতান,নামাল কালীপ্রসাদ বিদ্যাপীঠ,হেড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশন প্রমুখ।

কাঁথি লিও ক্লাব পরিচালিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১ এর গভর্ণর বামাপদ জানা।প্রধান অতিথি ছিলেন রাজ্যের একনম্বর ব্যাডমিন্টন প্লেয়ার অঙ্কিত মন্ডল।অন্যান্য বিশিষ্টদের মধ্যে ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি,দক্ষিন কাঁথির বিধায়ক অরূপ দাস,লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১ এর ফাস্ট ভাইস গভর্ণর ডা: সুমিত্র মাইতি,জোন চেয়ারম্যান শান্তনু গিরি,কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি তপন সাহু প্রমুখ।অতিথিরা তাদের ভাষনে কাঁথি লিও ক্লাবের এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করেন।

কাঁথি লিও ক্লাবের সভাপতি অনিক গিরি জানিয়েছেন ব্যাডমিন্টন প্রতিযোগিতাকে ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মত। অনিক জানিয়েছেন প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারী হয়েছে কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন।রানার্স ও চ্যাম্পিয়ান হয়েছে যথাক্রমে খলিসাভাঙ্গা হাইস্কুল ও কৃষ্ণনগর এম এন হাইস্কুল।লিও সভাপতি আরো জানিয়েছেন প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে কৃষ্ণ নগর এম এন হাইস্কুলের রৌপ্যদীপ রায় চৌধুরী।এছাড়াও প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার দেওয়া হয়।

খেলা গুলি পরিচালনার জন্যে কলকাতা থেকে রেফারি এসেছিলেন।তাঁকে সহযোগিতা এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলো অরিত্র দে,সৌম্যদীপ মান্না,বিজন সাহু,অনির্বান মাইতি,অভিষেক দাস,সৌরভ গিরি,রীতেশ পোদ্দার,শ্রেয়া রথ,সৌমি দাস প্রমুখ লিও সদস্য-সদস্যারা।





