Select Language

[gtranslate]
৩রা মাঘ, ১৪৩২ শনিবার ( ১৭ই জানুয়ারি, ২০২৬ )

জলখাবার নাম করে সোনার গহনা চুরি করে নিয়ে গেল বাড়ি থেকে 

প্রদীপ কুমার সিংহ 

জল খাবার নাম করে ঘরে ঢুকে সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী মহিলারা।এমনই ঘটনা কথা জানা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় সোমবার সকালে!

প্রসঙ্গত কোলে বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দিল দুই মহিলা। সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পরল চাঞ্চল্যকর ছবি। সোমবার সকালে বারুইপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়াতে প্রদীপ পাইনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকাল ১০,৪৮ মিনিট নাগাদ কোলে দুই বাচ্চা নিয়ে দুই মহিলা ও আরো একটি বাচ্চা ছেলের সঙ্গে প্রদীপ পাইনের বাড়িতে ঢুকছে। ঠিক মিনিট ১৫ পর সেই বাড়ি থেকেই বাচ্চা সহ দুই মহিলা কে বেরিয়ে আসতে দেখা যায়। বাড়িতে ফিরে প্রদীপ বাবুর স্ত্রী কাজল পাইন দেখেন বিছানা এলোমেলো রয়েছে। তার সন্দেহ হওয়াতে আলমারির লকার খুলে দেখেন লকারে থাকা সোনার হার,৩টি কানের দুল,আংটি , বালা সহ অন্যান্য গহনা!প্রায় তিন লক্ষাধিক টাকার সোনার গহনা খোয়া গিয়েছে। কাজল দেবী জানান, তিনি বাড়ি থেকে সকাল সাড়ে আটটা নাগাদ তার ছেলেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বেরিয়ে গিয়েছিলেন। তার স্বামী প্রদীপ পাইন সকাল দশটা নাগাদ তার কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। সেই সময় বাড়িতে ছিল প্রদীপ বাবুর অসুস্থ বোন। সোমবার দুপুর একটার সময় কাজল দেবীর বাড়িতে ফেরেন তখন ঘরে দেখেন তার আলমারির দরজা খোলা আলমারির ভেতরে লোকার এর মধ্যে গহনা ছিল তা চুরি হয়।আলমারির ভেতরে সব লন্ডভন্ড এবং বিছানার গদি উল্টানো! তারপর বারুইপুর থানায় অভিযোগ দায়ের হলেও মঙ্গলবার সকাল ৯টা নাগাদ থানা পুলিশ আসে। তাদের দাবি, সিসিটিভি ফুটেছে যাদের দেখা গিয়েছে বারুইপুর থানার পুলিশ তদন্ত করে তাদের গ্রেফতার করুক ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক। পাশাপাশি তাদের বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক পুলিশ। সকাল ১০ টার সময় এমন ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন মাস্টারপাড়া এলাকার বাসিন্দারা।পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে !

Related News

Also Read