প্রদীপ কুমার সিংহ
বারুইপুর আগের থেকে বারুইপুরে এখন অনেক বড় বড় দুর্গা পুজো হয়।দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ বিভিন্ন জেলা থেকে বারুইপুরে ঠাকুর দেখতে আসে।তাতে বারুইপুরে রাস্তায় প্রচন্ড ভিড় হয়।সেই কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সাধারণ মানুষ যাতে ভালো ঠাকুর দেখতে পারে।

কোথাও কোনো যানজট যাতে না হয়, রাস্তাঘাট পরিষ্কার থাকে তার জন্য শনিবার বেলা ১২ টা নাগাদ একটি মিটিং হয় বারুইপুর থানায়।উপস্থিত ছিলেন বারুইপুর থানার আধিকারিক ডি এস পি তথা বারুইপুর থানার ইনচার্জ সৌমজিৎ রায়,বারুইপুর কাছারি বাজারের ট্রাফিক বিভাগের আধিকারিক, বারুইপুর পুরাতন বাজারের ট্রাফিক বিভাগের আধিকারিকরা, বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম দাস,১৬ নম্বর ওয়ার্ডের আশীষ দেবর রায়, বারুইপুর পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা সুশান্ত মন্ডল,বারুইপুর ২১৮ বাস ইউনিয়নের নেতা,বারুইপুর রেলগেট অটো ইউনিয়নের নেতা, টোটো ইউনিয়নের নেতা ,বারুইপুর স্টেশনর অটো ইউনিয়নের নেতা সহ একাধিক পরিবহন ইউনিয়নের নেতারা।

বারুইপুর পৌরসভার পিতা গৌতম দাস বলেন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বারুইপুরে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়েছে। তাই রাস্তাঘাট কে পরিষ্কার রাখতে হবে ট্রাফিক বিভাগের কর্মীদের বলেছেন, বারুইপুর রাজপথে টোটো সকাল আটটা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত চলাচল নিষিদ্ধ থাকবে।প্রতি বছরের মতো এবছরও চতুর্থী থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করবে প্রশাসনের পক্ষ থেকে ।বিকেল চারটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত প্রশাসন পক্ষ থেকে বারুইপুরে বিভিন্ন রাস্তার নিজেদের কন্ট্রোলে রাখবে।

কোথাও কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটেপ্রশাসনের পক্ষ থেকে তা দেখতে হবে ।পুজোর সময় মত্ত অবস্থায় বাইক বা কোন গাড়ি চালালে এইসব গাড়ি চালকদের সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে ।





