Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

পূর্ব মেদিনীপুরের একগুচ্ছ থানায় নতুন মুখ

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করা হলো। জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জেলার একাধিক থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং পরিদর্শকদের বদলি করা হয়েছে। বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়।

 

জেলা পুলিশ সূত্রে খবর, এটি একটি সম্পূর্ণ ‘রুটিন’ প্রক্রিয়া। তবে প্রশাসনিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও পুলিশ আধিকারিক একই থানায় দীর্ঘদিন কর্মরত থাকলে ভোটের সময় তাঁকে বদলি করা বাধ্যতামূলক। তাই ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই ঘর গুছিয়ে রাখতে চাইছে জেলা প্রশাসন। আগেভাগেই এই রদবদল সেরে ফেলায় ভোটের সময় নতুন অফিসারদের এলাকা বুঝে নিতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

 

 

 

প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে মোট ১৫ জন আধিকারিকের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি রদবদল হলো-

 

তমলুক: তমলুক থানার দায়িত্বে আসছেন অরুণ কুমার

তমলুক: তমলুক থানার দায়িত্বে আসছেন অরুণ কুমার পতি (আগে চণ্ডীপুর থানায় ছিলেন)।

 

মহিষাদল: মহিষাদল থানার নতুন দায়িত্ব পাচ্ছেন সন্তু নস্কর।

 

রামনগর: এখানকার ওসি হিসেবে নিযুক্ত হয়েছেন অরূপ গোপাল বিশ্বাস।

 

ময়না: বুদ্ধদেব মালকে ময়না থানার নতুন ওসি হিসেবে পাঠানো হয়েছে।

 

হলদিয়া: হলদিয়া মহিলা থানার দায়িত্ব দেওয়া হয়েছে মৌসুমি সর্দারকে।

 

নন্দীগ্রাম ও উপকূলীয় এলাকা: মন্দারমণি কোস্টাল থানার ওসি হচ্ছেন আবুল মারজান।

Related News

Also Read