Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

ভগবানপুরের শিউলিপুর কাটগেছিয়া ক্যানেলে ব্রীজ ভেঙ্গে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ ব্লকের বিভীষনপুর পঞ্চায়েত এলাকায় জীর্ণ ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েক হাজার মানুষ।বিভীষণপুর পঞ্চায়েতের অধীন জলিবিষ্ণুপুর গ্রামের পূর্বাপ্রান্তে শিউলিপুর কাটগেছিয়া ক্যানেলের সংযোগকারী ভেড়ীরবাজার শঙ্করপুর খালের উপর কামবেশি ১০০০০ মানুষের চলাচল। ৬০ বছরের জীর্ণ সেতুটি গত পরশুদিন হটাৎ ভেঙে যায়। পাশের ৫-৬টি গ্রামের মানুষের চলাচল বন্ধ। ৩ কিমি ঘুরে চালাচল করতে হচ্ছে ছাত্র ,রোগী, চাষী, সাধারণ মানুষ কে। অবিলম্বে সমস্যার সমাধান না করলে মানুষ জন চরম ভোগান্তিতে ভুগবে। গ্রাম বাসীরা বিষয়টি আবেদন পত্রে প্রশাসনের নজরে আনলে ও এতাবত কোনো উদ্যোগ চোখে পড়ছেনা। বিষয় টি যথেষ্ট উদ্বেগের। পাশে ভেড়ির বাজার যোগদা সৎসঙ্গ উচ্চ বিদ্যালয়। ছাত্র ছাত্রী দের স্কুল যাওয়া বন্ধ।

Related News

Also Read