Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। পথচলতি মানুষদের ভাইফোঁটা দিল ক্লাব জেনিথ ।।

কাঁথির চৌরঙ্গীর সার্বজনীন শ্যাম পূজা কমিটি ক্লাব জেনিথ এর পরিচালনায় ভাতৃদ্বিতীয়া উপলক্ষে গণ ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানের সূচনা করেন ক্লাবের সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক । উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না , কাউন্সিলার আলেম আলি খান , বিশিষ্ট সমাজসেবী সেক সাত্তার , ইমরান আলি খান , অভিজিৎ পানিগ্রাহী সহ অন্যান্যরা।



ক্লাব জেনিথের এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়েছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা ।

Related News

Also Read